লেজ নিয়ে মানবশিশুর জন্ম

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১১:৫২

গর্ভাবস্থার চার থেকে আট সপ্তাহের মধ্যে সাধারণত সব ভ্রূণেরই ছোট একটি লেজ থাকে। পরে সেই লেজ আর থাকে না।

কিন্তু ব্রাজিলের এক শিশুর জন্ম নিয়েছে ১২ সেন্টিমিটার লম্বা একটি লেজ নিয়ে। লেজের মাথায় আবার একটা ওজনদার মাংসপিণ্ডও ছিল বলে জার্নাল অব পেডিয়াট্রিক সার্জারি কেসের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।

জানা যায়, ব্রাজিলের ফোর্টলেজা শহরের আলবার্ট সাবিন হাসপাতালে এই বিরল ঘটনা ঘটেছে। ৩৫ সপ্তাহে জন্ম নেওয়া শিশুটির এই অস্বাভাবিকত্ব গর্ভাবস্থায় ধরতে পারেনি চিকিৎসকরা। শিশুটির জন্মের পরই তারা বিষয়টি লক্ষ্য করেন। প্রে লেজটি অপসারণ করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

শিশুর শরীরে হাড়বিহীন এই লেজের ঘটনা বিরল। এখন পর্যন্ত মাত্র ৪০টি ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে।

লেজে কোনো হাড় না থাকায় চিকিত্সকরা একে একটি ছদ্ম-লেজ হিসেবে অভিহিত করেছেন। বিজ্ঞানীরা ছদ্ম-লেজকে সংজ্ঞায়িত করেছেন ‘মূলত অ্যাডিপোজ বা কার্টিলাজিনাস টিস্যু এবং হাড়ের উপাদানগুলোর উপস্থিতিতে গঠিত প্রোটিউবারেন্স’ হিসেবে।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন