রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৬৭

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩:১৬

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে ৪২১ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ২৪ বোতল ফেনসিডিল, ১ গ্রাম আইস, ৮৮৬০ পিস ইয়াবা ও ৫ কেজি ১৩৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।

ইত্তেফাক/এমআর