জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে।

জানা যায়, ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন মোট ৬৯ হাজার ১২৯ জন। সে অনুযায়ী এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ২১৬ জন শিক্ষার্থী। তবে এই ইউনিটের পরীক্ষায় ৩৪ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান ইত্তেফাককে বলেন, ‘ডি ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম