সিলেট সদর উপজেলার লামাগাঁও তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষে প্রায় আধঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে কেন্দ্রের দুই প্রার্থীর এজেন্টের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আতঙ্কে মহিলা ও পুরুষ ভোটার লাইন ছেড়ে ছোটাছুটি করা শুরু করে। খবর পেয়ে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসে পুনরায় ভোট গ্রহণ শুরু করেন। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে সিআরটি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী জানান, দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
