করোনা: জার্মানিতে একদিনেই অর্ধলক্ষ লোক আক্রান্ত

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০:০৮

কোভিড-১৯ শুরুর পর এই প্রথম জার্মানিতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল। জার্মানিতে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রেকর্ড সংখ্যক ৫০ হাজার ১৯৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে এমন তথ্য জানায়।

চ্যান্সেলরের নারী মুখপাত্র  বলেন, এই মহামারি মারাত্মকভাবে ফিরে আসছে। তিনি এ অঞ্চলের কর্মকর্তাদের প্রতি করোনার বিস্তার রোধে আরো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সাস্কোনি, বাভারিয়া এবং অতি সম্প্রতি বার্লিন  বেশি মাত্রায় সংক্রমিত রাজ্যগুলোর অন্যতম। এখানকার যে সব মানুষ টিকা নেননি, তাদের ওপর নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, টিকা গ্রহণ না করা লোকদের ওপর সোমবার থেকে বার্লিন রেস্তোরা, বার,  বিনোদন কেন্দ্র ও চুল কাটার দোকানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবে। মহামারি শুরুর পর থেকে জার্মানিতে ৪৯ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে।

ইত্তেফাক/এএইচপি