আফগান সীমান্তে সন্ত্রাসবাদ বাড়ার উদ্বেগ তাজিকিস্তানের

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২১:২৬

আফগানিস্তানের সাথে সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাজিকিস্তান। তারা বলেছে, এ সীমান্তে সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কাজ বাড়ার ঝুঁকি দেখা দিয়েছে। বুধবার (১০ নভেম্বর) এসব জানিয়েছে জি ফাইভ।

প্রতিবেদনে বলা হয়, তাজিকিস্তান নিরাপত্তা পরিষদ সচিব নসরুল্লো রহমতজন মাহমুদজোদা দিল্লিতে আঞ্চলিক নিরাপত্তা সংলাপে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আফগানিস্তানের জনগণকে সাহায্য করতে পারে এমন সব কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত তাজিকিস্তান।

এদিকে আফগানিস্তানের মানবিক সংকট নিয়ে আলোচনায় বসেছেন তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার কূটনীতিকরা। পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান পাকিস্তানে উপস্থিত থাকলেও এই বৈঠকে অংশ নিচ্ছেন না। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন, আফগানিস্তান অর্থনৈতিক পতনের দ্বারপ্রান্তে রয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই অর্থায়ন পুনরায় চালু করতে হবে ও মানবিক সহায়তা প্রদান করতে হবে।

ইত্তেফাক/এসএ