রসায়ন
STP এর পূর্ণরূপ Standard Temperature and Pressure.
মো. আসমাউল বিশ্বাস, প্রভাষক রসায়ন বিভাগ
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ
ঢাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন
অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এ অধ্যায়ের কিছু জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তর উপস্থাপন করা হলো।
জ্ঞানমূলক
e TDS কী ?
উত্তর:TDS এর পূর্ণরূপ হলো Total Dissolved Solid.
পানিতে বিদ্যমান সূক্ষ্ম মৌল যাদের উপস্থিতি শনাক্ত করা গেলেও পরিমাণ নির্ণয় করা যায় না। এই মৌলই হল ট্রেস মৌল । যেমন: Pb, Cd, As ও Hg. পানিতে উপস্থিত এ জাতীয় অতি সূক্ষ্মকণার সমষ্টি হলো মোট দ্রবীভূত কঠিন উপাদান TDS.
e মোল ভগ্নাংশ কাকে বলে ?
উত্তর: কোনো একটি মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যাকে উক্ত মিশ্রণের সব উপাদানের মোল সংখ্যার সমষ্টি দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে সে উপাদানের মোল ভগ্নাংশ বলে।
e চার্লসের সূত্রটি লেখ
উত্তর: চার্লসের সূত্র- ‘স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ০ ডিগ্রী সেলসিয়াস বা 273 k তাপমাত্রায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি না হ্রাস পাবে।’
e RMS বেগ কী ?
উত্তর: কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর RMS বেগ বলে।
(RMS বেগের অপর নাম বর্গমূল গড় বর্গবেগ।)
e বাস্তব গ্যাস কাকে বলে ?
উত্তর: যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে pv=nRT সমীকরণ মেনে চলে না তাকে বাস্তব গ্যাস বলে।
e STP কী ?
উত্তর: STP এর পূর্ণরূপ Standard Temperature and Pressure. প্রমাণ তাপমাত্রা হল ০0C বা 273 K, প্রমাণ চাপ ১ atm.
e SATP কী ?
উত্তর:SATP এর পূর্ণরূপ Standard Ambient Temperature and Pressure. 250C বা 298 Kও ১ atm চাপকে SATP বলে।
পরমশূন্য তাপমাত্রা কাকে বলে ?
উত্তর: যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে, পরমশূন্য তাপমাত্রা বলে।
চার্লসের সূত্রমতে পরমশূন্য তাপমাত্রা
= -2730 C বা 0K
e এসিড বৃষ্টি কী ?
উত্তর: যখন বৃষ্টির পানিতে নানা ধরণের অম্লধর্মী অক্সাইড বা এসিড মিশ্রিত থাকার কারণে পানি ipH< 5.6 হয় তখন তাকে এসিড বৃষ্টি বলে।
e COD কী ?
উত্তর: COD এর পূর্ণরূপ Chemical Oxygen Demand. পানির নমুনায় জীব ভাঙ্গন যোগ্য ও জীব ভাঙ্গন অযোগ্য সব ধরণের দূষক পদার্থ জারণ প্রক্রিয়ায় দূর করার জন্য প্রয়োজনীয় অক্সিজেনকে COD বলে।
আদর্শ গ্যাস কাকে বলে ?
উত্তরঃ যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে pv=nRT সমীকরণ মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
e BOD কী ?
উত্তরঃ BOD এর পূর্ণরূপ Biological Oxygen Demand. পানিতে বর্তমান জৈব বস্তুর পরিপাকের জন্য অণুজীব কর্তৃক গৃহীত অক্সিজেনের পরিমাণকে BOD বলে।
