রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) জিরোপয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার এসআই মো. মিন্টু মিয়া বলেন, থানায় খবর আসে জিরো পয়েন্টে এক জন অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ঐ বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার পরিচয় পাওয়া যায়নি। মৃত বৃদ্ধের দুই পায়ে পচন ধরেছে। আশপাশের কেউ তাকে চিনতে পারছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিষয়টি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।
