ভুঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৫:৫০

টাঙ্গাইল ভুঞাপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক। 

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু রাকিবুল, আসাদুল ও মকবুল ঘুরতে বের হয়েছিল। উপজেলার রুহুলী কবরস্থানের কাছে তাদের মোটরসাইকেল একটি ঘরের দেয়ালে ধাক্কা খায়। এতে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ইত্তেফাক/ইউবি