এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৭:২৩

আগামী রবিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হওয়া এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ আগামী রবিবার (১৪ নভেম্বর) হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

 

ইত্তেফাক/এসআই