মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
শনিবার (১৩ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয়বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নীলনকশা করছে , নির্বাচন বর্জন করছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেভাবেই বিএনপি একটি নীল নকশা করছে।
চীফ হুইপ বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, প্রশাসনের যেমন দায়িত্ব আছে তেমন রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। যদি সব দল নির্বাচনে অংশ নেয় তবে অবশ্যই নির্বাচন সুষ্ঠু হবে প্রতিযোগিতাপূর্ন হবে। বিএনপি নির্বাচন সিস্টেমটা নষ্ট করতে চাচ্ছে। এইজন্যই তারা বারবার নির্বাচন বয়কট করছে। আমরা একসময় কেয়ারটেকার সরকারের সময় নির্বাচনে অংশ নিয়েছিলাম। বিএনপির কারণেই কেয়ারটেকার ব্যবস্থা সমালোচিত হয়েছিল। বিএনপি আসলে চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করতে ।
চীফ হুইপ আরও বলেন, শিবচরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকে অংশগ্রহণ করার কারণেই ভোটাররা যেমন এসেছে, সকল প্রার্থী ভোটকে পাহারাও দিয়েছে, সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা করেছে।
এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোতা খান, পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দেলোয়ার হোসেন হাওলাদার, শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী কুন্ডু, সহকারী শিক্ষিকা ইতি রানী সাহাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে চিফ হুইপ সকালে প্রথমে শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম হাজী কাদির উকিলের কবর জিয়ারত করেন। তারপর কাদিরপুর ইউনিয়নের আমিনিয়া আমজাদিয়া সিনিয়র মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দ্বিতীয়খন্ড ইউনিয়নের বড় দোয়ালী শিকদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন, শিবচর পৌরসভায় নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন ও শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
এরপর চিফ হুইপ অসুস্থ আওয়ামী লীগ নেতা মোতাহার খানের বাসভবনে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
ইত্তেফাক/এএএম

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের একঘরে করা হবে: চিফ হুইপ