ইত্তেফাক রিপোর্ট
আগামী ২২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক নতুন উদ্যোক্তাদের পণ্য ও সেবা প্রদর্শনী ‘উদ্যোক্তা হাট’। ষষ্ঠবারের মতো এ প্রদর্শনী বসবে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর ‘উইমেন ভলান্টরি এসোসিয়েশন-‘ডাব্লিউভিএ’ মিলনায়তনে।
সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজবো না, চাকরি দেব’ এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। ‘উদ্যোক্তা হাট’ এ দেশের ৪৫টি অনলাইনভিত্তিক গ্রুপ অংশ নেবে। আয়োজকরা জানান, আগ্রহীরা প্রদর্শনী থেকে সরাসরি নানা পণ্য ও সেবা কেনার সুযোগ পাবেন। উদ্যোক্তা হাট খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আয়োজনের বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় (www.uddokta.com.bd).
