রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার সকাল ৬টা থেকে আজ রবিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৭৯৮ পিস ইয়াবা, ৪৭ গ্রাম হেরোইন, ৩ কেজি ৭৫ গ্রাম ১০০ পুরিয়া গাঁজা ও ৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
