পাকিস্তানের করাচিতে মূল্যস্ফীতির প্রতিবাদে সমাবেশ করেছে দেশটির প্রধান বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। শনিবার (১৩ নভেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে এইচটিডিএস।
প্রতিবেদনে বলা হয়, পিডিএম দলগুলোর মধ্যে বিশেষ করে ফজলুর রহমানের জমিয়তে উলেমা-ই-ইসলাম পার্টির শত শত কর্মী সমাবেশে জড়ো হয়। করাচি ট্রাফিক পুলিশ রিগাল চকের দিকে যাওয়ার অন্তত পাঁচটি রাস্তা বন্ধ করে দেয়।
