বড়লেখায় বইমেলা ও বসন্ত উত্সব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা:

বড়লেখায় প্রথমবারের মতো বইমেলার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জমেছিল মেলা। বইমেলা ও বসন্ত উত্সব উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সুহেল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক, মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, জুড়ী টিএন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু প্রমুখ। বইমেলার সাথে ছিল বসন্ত উত্সব। শিল্প-সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ১৫ জনকে নজরুল একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। দিনভর বই কেনাবেচা ও নাচ-গানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উত্সবের।