সুন্দর পৃথিবী বিনির্মাণে শিশু ও বয়স্কদের প্রতি যত্নশীল হতে হবে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

সিলেটে মতবিনিময় সভায় বক্তারা

 সিলেট অফিস

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো এবং নারীর জয়ে সবার জয় সংগঠনের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে ‘শিশুর মানসিক বিকাশ এবং বয়স্ক বিনোদন বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার দিনব্যাপী নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুলের সভাপতিত্বে ও রাজনৈতিক ফেলো রীনা আক্তার ও তানিয়া রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় প্যানেল বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, সুজন সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে শিশুদের উপর যৌন নির্যাতনসহ নির্যাতনের মাত্রা যে হারে বাড়ছে, এর দায় আমরা কেউ এড়াতে পারবো না। সম্মিলিতভাবে এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।