কিশোরগঞ্জের ইটনা থেকে অনন্যা নামে ২০ মাস বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) পাশের বাড়ির টিউবওয়েল সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ইটনার বেতেগা গ্রামের ভবতোষ চন্দ্র দের মেয়।
স্বজনরা জানান, অনন্যা শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে মুখবাঁধা অবস্থায় বস্তার ভেতর থেকে অনন্যার লাশ উদ্ধার করা হয়।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম চৌধুরী জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
