চট্টগ্রামে পুলিশের হাবিলদার মো. ইদ্রিস মিয়াকে হত্যার ঘটনায় মো. জাকের হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ (চতুর্থ আদালত) শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় সাতজনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা পুলিশ লাইনের হাবিলদার মো. ইদ্রিস মিয়া ২০০৬ সালের ২৭ ডিসেম্বর তিনদিনের ছুটিতে চট্টগ্রামে আসেন। তিনি অটোরিকশা নিয়ে গন্তব্যে যাওয়ার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন। ২৮ ডিসেম্বর নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি বিসিক এলাকার গাছতলা রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার উপপরিদর্শক কেএম পেয়ার আহমেদ বাদি হয়ে মামলা করেন। মো. জাকের হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় আদালতে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

খুলনায় শিশু হত্যা মামলায় মায়ের মৃত্যুদণ্ড