দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাজ্যের মন্ত্রী উইমব্লেডনের লর্ড (তারিক) আহমেদ বলেছেন, স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাজ্য রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজে বের করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমি আশ্বাস দিচ্ছি, আমরা জাতিসংঘে রোহিঙ্গা সংকটের বিষয়টি উত্থাপনে বিলম্ব করবো না।
সোমবার (১৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ-ইউকে:পার্টনার্স ইন প্রগ্রেসেস’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “রোহিঙ্গা সংকট রাজনৈতিক দায়িত্ব পালনের মাধ্যমেই সমাধান হবে। যুক্তরাজ্য ‘দুঃখজনকভাবে’ অন্যান্য সদস্য দেশের সহযোগিতা ছাড়াই বিষয়টি ইউএনএসসি’তে তুলেছে।”
যুক্তরাজ্যের মন্ত্রী স্বেচ্ছায় ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরকে সঠিক বিকল্প হিসেবে অভিহিত করেন। তিনি আশা করেন যে জাতিসংঘ ও বাংলাদেশ এ ক্ষেত্রে একটি কাঠামোর আওতায় কাজ করবে।
তিনি জোরপূর্বক বিতাড়িত ও নিগৃহীত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করেন।
লর্ড আহমেদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিন দিনের এক সফরে বাংলাদেশে এসেছেন। তিনি যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর স্পেশাল রিপ্রেজেনটেটিভ অন প্রিভেন্টিং সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারের আরও কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা যাচ্ছে।
এ সফরকালে তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি ও বিভিন্ন সুযোগ, আন্তরিক নিরাপত্তা সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ জলবায়ু প্রকল্পে যুক্তরাজ্যের সহযোগিতার ব্যাপারে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের আগামী ৫০ বছরের আশা-আকাঙ্খা নিয়ে আলোচনা করেবেন।
এসময় যুক্তরাজ্য বাংলাদেশে শিক্ষা খাতে সহযোগিতায় ৫৪ মিলিয়ন (প্রায় ৬২২ কোটি টাকা) বিনিয়োগ করবে বলে ঘোষণা দেন লর্ড আহমেদ।

আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে রোহিঙ্গারা
ভাসানচরে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দেওয়ার অনাপত্তিপত্র পেলো ‘বেস্ট এইড’