কামাল আহমেদের আধুনিক গানের মৌলিক একক অ্যালবাম ‘অধরা’ প্রকাশিত হয় ভালোবাসা দিবসে। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ অ্যালবামের প্রকাশনা সম্পন্ন করা হয়।
অ্যালবামটিতে রয়েছে ১৩টি গান। গানগুলো হলো—পলকে হেসে চলে যাও, এমন হয় না কেন, ভুলিতে পারি না তাকে, ভালোবাসা দিয়ে তাজমহল হয়, চাঁদের জোসনায় আজ, কে তুমি নন্দনী, আমি লাইলীকে দেখিনি, আমার দুঃখ বারো মাস, এখনো বেঁচে আছি, তুমি ফিরে এসেছো আবার, একে একে সব ক’টা তারা, চুপি চুপি কাছে এসো (যুগলকণ্ঠ)। এ অ্যালবামের গানগুলো লিখেছেন জরুল ইসলাম বাবু, কাওসার আহমেদ চৌধুরী, মশিউর রহমান, আলাউদ্দিন আহমেদ, শাহীন আনোয়ার, মো. শাহ নেওয়াজ, প্রসেনজিত্ ওঝা, নায়না শাহরীন অন্তরা ও মুজাহিদুল হক লেনিন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী হোসেন, বাসু দেব ঘোষ, মো. শাহ নেওয়াজ, মো. নজরুল ইসলাম, নুরুল হক, ইবনে রাজন, উজ্জ্বল সিনহা ও মুজাহিদুল হক লেনিন।
