সরফরাজকে বুকে টেনে নিলেন মাহমুদউল্লাহ

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৩:৩০

টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন। 

মঙ্গলবার স্টেডিয়ামের একাডেমিক মাঠে সফরত পাকিস্তান দল অনুশীলন করলেও হঠাৎ করেই বাংলাদেশ দল অনুশীলনরত স্টেডিয়ামের মূল মাঠে প্রবেশ করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। 

সরফরাজ মাহমুদুল্লাহকে দেখে হাত তুললে মাহমুদুল্লাহ দৌড়ে এসে সরফরাজ আহমেদকে বুকে টেনে নেন। 

এ দৃশ্য দেখে উপস্থিত সাংবাদিকরা ক্যামেরাবন্দি তা করতে ব্যস্ত হয়ে পড়েন।

ইত্তেফাক/টিআর