রাজধানীর সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ২ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক রিপন (৩৫) মারা যান। তিনি ভোলা জেলার মৃত আলী হোসেন জমাদারের ছেলে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইয়ুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘৬০ শতাংশ দগ্ধ রিপনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর আগে গত রবিবার সন্ধ্যায় বিশ্বনাথ (৪৮) মারা যান। তার শরীর ৩৪ শতাংশ দগ্ধ ছিল।’
ডা. আইয়ুব জানান, গত শুক্রবার সন্ধ্যায় সায়দাবাদ জনপথ এলাকা থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শামসুদ্দিন রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
