টি-টোয়েন্টি বিশ্বকাপের ভালো পারফরম্যান্স দিয়ে খবরে আসতে পারেননি হার্দিক পান্ডিয়া। তবে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে এখন খবরের শীর্ষে তিনি।
শখ করে দুটি বিলাসবহুল ঘড়ি নিয়ে এসেছিলেন দুবাই থেকে। সে ঘড়ির ব্যাপারে শুল্ক বিভাগে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাঁচ কোটি রুপির ঘড়ি এনে শুল্ক থেকে বাঁচতে ঘড়ির দাম কম বলেছেন তিনি। আর এ কারণে তার ঘড়ি জব্দ হয়েছে মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগে।
অবশ্য, এমন খবরের প্রতিবাদ করেছেন ভারতীয় ড্যাশিং এই অলরাউন্ডার। তিনি বলেছেন, মিথ্যা খবর ছাড়ানো হচ্ছে তার নামে।
বিপদ যেনো তার পিছু ছাড়ছেই না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে করেছেন মাত্র ৬৯ রান। মাত্র ৪ ওভার বোলিং করে নেই কোনো উইকেট। এমন পারফরম্যান্সের ফলও অবশ্য পেয়েছেন। ভারত-নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি।

