গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২১:০৪

সিলেটের গোয়াইনঘাটে ৬বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় শরিফ উদ্দিন (১৯) নামের যুবককে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টা পর সোমবার (১৫ নভেম্বর) গভীর রাতে পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলার তেলিজুরী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র। 

ওসি পরিমল চন্দ্র দেব ইত্তেফাককে জানান, সোমবার সকালে কাজের সন্ধানে স্থানীয় বারহাল বাজারে আসে রুমি নামের(ছদ্মনাম) ৬ বছরের ওই শিশু। এ সময় শিশু রুমিকে একা পেয়ে জোরপূর্বক টানাহেঁচড়া করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের মুদি দোকানদার শরিফ উদ্দিন। পরে রুমি আহত অবস্থায় বাড়ি ফিরলে তার মা-বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবরটি এলাকায় চাউর হলে ধর্ষক শরিফ উদ্দিন গা ডাকা দেয়। 

ওসি বলেন, এই ঘটনায় রুমির মা হাজেরা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পরে জৈন্তাপুর উপজেলার তেলিজুরী থেকে ধর্ষক শরীফকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শরীফ ধর্ষণের কথা স্বীকার করেছে। রুমি বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

ইত্তেফাক/ইআ