বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
বোরহানউদ্দিনে তিন ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মঙ্গলবার দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আ. কুদদূস। দণ্ডপ্রাপ্তরা হলো- হাসান ও রাকিব।
অভিযোগকারীরা জানান, ওইদিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ওই শিক্ষার্থীরা স্থানীয় খাদ্য গুদামের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় হাসান ও রাকিব তাদের সামনে এসে প্রেমের প্রস্তার দেয়। তারা প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ইভটিজিংয়ের শিকার হয়। স্থানীয়রা ওই যুবকদের আটক করে থানায় সোপার্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেন।
