হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি টিনের ঘর, ৩টি ছাগল ও ৪০ মণ ধানসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, সোমবার গভীর রাতে রঘুনাথপুর গ্রামের দবির মন্ডল ও খবির মন্ডলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে হরিণাকুণ্ডু থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘরের আসবাবপত্র, নগদ টাকা, পোশাক ও ব্যবহার সামগ্রীসহ প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। দবির ও খবির মন্ডল সবকিছু হারিয়ে এখন নিঃস্বপ্রায়। রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই এবং আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
