এক মাস পর জনসম্মুখে কিম জং উন

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ০৯:০৯

এক মাসেরও বেশি সময় পর জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। চীন সীমান্তের কাছে নব নির্মিত একটি শহর পরিদর্শনে যান বহু আলোচিত এই নেতা। খবর ওয়াশিংটন পোস্ট এর। 

উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর আলপাইনকে ঢেলে সাজানো হচ্ছে। কর্মকর্তারা এটিকে বলছেন, ‘সমাজতান্ত্রিক ইউটোপিয়া’। এই শহরে নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্টসহ বাণিজ্যিক, সাংস্কৃতিক ও চিকিৎসার যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে ।কিম জং-উনের পরিবার শহরটিকে একটি পবিত্র পর্বত হিসাবে মনে করে। এটি তাঁর পরিবারের শিকড় বলে দাবি করা হয়। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত একাধিকবার পর্বতটি পরিদর্শন করেছেন কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে শহরটি ঢেলে সাজানোর কাজ থেমে গিয়েছিল। এ বছরই কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মূলত এটির ডিজাইন এবং তৃতীয় ও শেষ ধাপের কাজ দেখতেই কিম জং উন সেখানে যান। তবে কবে কিম শহর পরিদর্শনে বের হয়েছেন কিনা তা স্পষ্ট করেনি কেসিএনএ। ৩৫ দিন আগে কিম জং উন এক প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। ২০১৪ সালের পর এবারই দীর্ঘদিন ধরে গোপনীয়তা রক্ষা করে চলেন এই নেতা।

 

ইত্তেফাক/এফএস