‘তোমার স্বামী, এই ডাকের চেয়ে আনন্দের কিছু নেই’

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১:১৭

১১ বছরের প্রেমের পরিণয়ে গত রবিবার গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও ও পত্রলেখা। তাদের বিয়ের বেশকিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

রাজকুমার তার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অবশেষে ১১ বছরের প্রেম, রোমান্স, বন্ধুত্ব এবং মজার পর আমি আমার সর্বস্ব, আমার জিগরি দোস্ত, আমার সেরা বন্ধু, আমার পরিবারকে বিয়ে করেছি। পত্রলেখা, তোমার স্বামী, এই ডাকের চেয়ে আনন্দের কিছু আজকে আর আমার নেই।’

রাজকুমার রাও ও পত্রলেখা।

ছবিতে দেখা যায় পত্রলেখার মাথায় বিয়ের ওড়নায় বাংলায় লেখা, ‘আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম। তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এই লেখা নেটিজেনদেরও মন জয় করেছে। একজন লিখেছেন, ‘ওড়নায় এমন ভালোবাসা বিরল। তারা সুখী হোক।’

আরেকজন লিখেছেন, ‘এখন তারা পরাণ ভরে ভালোবাসুক।’ বাংলায় লেখা এমন অসংখ্য মন্তব্য আর শুভেচ্ছাবাণীতে ভরে গেছে তাদের ইনস্টগ্রাম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)

 

ইত্তেফাক/এমআর