ভাণ্ডারিয়ায় মিয়া বাড়ি মাদ্রাসায় ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়িতে ৮ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার মাহফিলের শেষদিনে বাইতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ও জামিআয়ে তাজবীদুল কুরআন নূরানী মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে ওই মাদ্রাসার ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে কেরাত, গজল, হামদ, নাতসহ প্রায় ৩০টি বিষয়ে ৩শ প্রতিযোগী অংশগ্রহণ করে। বিকালে প্রতিযোগিতায় বিজয়ী ও ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ  জাকির হোসেন নিজাম মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, মাদ্রাসার খতিব হযরত মাওলানা আবুল কাসেম, প্রধান শিক্ষক হযরত মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ তালুকদারসহ শিক্ষক, সাংবাদিক, স্থানীয় প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এদিকে গতকাল রাতে ৮ দিনব্যাপী মাহফিলের শেষদিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা জিয়াউল হক ফারুকি।