খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর শিরোমণি বাইপাস সড়কের চিংড়িখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান শেখের বাড়ি নগরীর শিরোমণি দক্ষিণপাড়ায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহজাহান শেখ শিরোমণি বাইপাস সড়কের চিংড়িখালি বাজারে বাইসাইকেলে যাওয়ার সময় খুলনাগামী মোটরসাইকেলের (খুলনা ল ১১-২২৫৫) ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনা ও কিশোরদের অসতর্কতা
যাত্রাবাড়ীতে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৪