জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 'গণমাধ্যম ও সাংবাদিকতা' বিষয়ে মাস্টার্স কোর্স চালু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২ বছর মেয়াদি এই কোর্সে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির ক্ষেত্রে 'গণমাধ্যম ও সাংবাদিকতা' পেশা- সংশ্লিষ্টদের অগ্রাধিকার দেওয়া হবে।
পিআইবি'তে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান/পাস) অথবা সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষাতেই ৩য় শ্রেণি অথবা কোনো পরীক্ষাতেই সিজিপিএ ৫-এর মধ্যে ২.৫০ অথবা ৪-এর মধ্যে ২.২৫ এর নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
বিস্তারিত দেখুন এই লিঙ্কে-http://www.pib.gov.bd/site/notices/d3174067-24ba-4ef3-8115-e66809ea3ece

