বিশ্বকাপ বাছাইয়ে থাকছে না সুপার লিগ পদ্ধতি

আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ০৯:৩২

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দল বাছাইয়ে প্রথমবারের মতো ওয়ানডে সুপার লিগের আয়োজন করে আইসিসি। যেখানে প্রতিটি দল (১৩) আটটি দলের সঙ্গে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ওয়ানডে সিরিজ খেলবে।

পয়েন্টের হিসেবে স্বাগতিক ভারতসহ সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আর সেই পদ্ধতি থাকছে না। পুরনো সেই র‌্যাংকিং পদ্ধতিতে ফেরত যাচ্ছে আইসিসি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া অনুষ্ঠেয় বিশ্বকাপটিতে অংশ নিবে ১৪টি দল। যেখানে একটি নির্ধারিত তারিখে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ১০টি দল সুযোগ পাবে সরাসরি। আর ৪ জায়গা নিশ্চিতের জন্য উতরাতে হবে বাছাইপর্ব। এদিকে টেস্ট চ্যামিপয়নশিপ প্রতিযোগিতাটি থাকছে নয় দলের ভেতরই। তাই এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের।

ইত্তেফাক/এমআর