স্পোর্টস রিপোর্টার
আগের ঘোষণা অনুযায়ীই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রামে আছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কত্ব করছেন টম ল্যাথাম।
সিরিজ শুরুর আগেই বলে দেওয়া হয়েছিল শেষ ম্যাচের স্কোয়াডে ফিরবেন কলিন মুনরো। তারই মার্টিন গাপটিলের সাথে ইনিংসের সূচনা করার কথা। তিনে ব্যাট করবেন আগের দুই ম্যাচে ওপেন করা হেনরি নিকোলস। সিরিজ আগেই জেতা হয়ে গেছে বলেই কি না, আজ নিউজিল্যান্ড আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করলেও অবাক হওয়ার কিছু নেই।
ম্যাচের আগে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন রস টেলর। আর মাত্র ৪৩ রান করতে পারলেই মাত্র দ্বিতীয় ব্ল্যাক ক্যাপ ব্যাটসম্যান হিসেবে তিনি পৌঁছে যাবেন ওয়ানডে ক্রিকেটের আট হাজার রানের মাইলফলকে। এর আগে এই ক্লাবে নিউজিল্যান্ড থেকে একমাত্র যেতে পেরেছেন সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিং ২৭৯টি ওয়ানডে খেলে করেছেন ৮০০৭ রান। আর টেলর মাত্র ২১৭টি ওয়ানডেতেই করেছেন ৭৯৫৭ রান। মানে ফ্লেমিংয়ের চেয়ে আর মাত্র ৫০ রান দূরে দাঁড়িয়ে আছেন তিনি।
