বদলে যাচ্ছে স্প্যানিশ সুপার কাপ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪১

স্প্যানিশ ফুটবলকে আরও আকর্ষণীয় করে তুলতে এবার দুই দলের বদলে চার দল নিয়ে অনুষ্ঠিত হবে স্প্যানিশ সুপার কাপ। পুরনো কাঠামোয় লা লিগা চ্যাম্পিয়ন এবং কোপা দেল রের চ্যাম্পিয়ন এই শিরোপার জন্য লড়লেও নতুন প্রস্তাবনা অনুযায়ী কাপের দুই ফাইনালিস্ট এবং লিগের সেরা দুই দলকে নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। গেলবারের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে স্পেনের বাইরে। স্পেনের ফুটবল কর্তাদের আশা নতুন কাঠামোয় প্রতিযোগিতাটি আরও উপভোগ্য হয়ে উঠবে। এর আগে এই মৌসুমে লা লিগার কিছু খেলা স্পেনের বাইরে আয়োজনের প্রস্তুতি সেরেছিল লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু খেলোয়াড় ও রয়াল স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের তোপের মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল তাদের।