ফেনীতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপে তৃতীয় দিনেও ড্র

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

ফেনীতে অনুষ্ঠানরত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলা দলের তৃতীয় দিনের খেলাটিও গোলশূন্য ড্র হয়। গতকাল মঙ্গলবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে চলছে এ প্রতিযোগিতা।

খেলাশেষে ম্যান অব দ্য ম্যাচ ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের মো. শাহাজাদ আহমেদকে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ব্রাহ্মণবাড়িয়া সহকারী কমিশনার রাজ কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম রাব্বানী প্রমুখ।

আগামী ২৪ ফেব্রুয়ারি ফেনীও কুমিল্লা জেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। খবর বিজ্ঞপ্তির।