পাওয়ার প্লে-তে এগিয়ে বাংলাদেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬:৪৩

সোহানের দারুণ থ্রোয়ে রানআউট হলেন মালিক মালিক। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ৩ উইকেটে ২৫ রান তুলেছিল বাংলাদেশ। আর ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৪ রান। অর্থাৎ পাওয়ার প্লেতে এগিয়ে বাংলাদেশ।

মুস্তাফিজ-তাসকিনের পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেন মেহেদী হাসান। মেহেদির বল সুইপ করতে গিয়ে  ব্যাটে লাগাতে পারেননি হায়দার আলী। সবার আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়েছিল পাকিস্তান। তৃতীয় আম্পায়ারও আউট দেওয়ায় একটি রিভিউ নষ্ট হয় পাকিস্তানের। ৫ ওভার শেষে পাকিস্তান ৩ উইকেটে ২৩।

রিজওয়ানের পর বাবর আজমের উইকেট ভেঙে দেন তাসকিন আহমেদ। ১০ বলে ৮ রান করে ফিরে যান পাকিস্তানের অধিনায়ক।  নিজের প্রথম ওভারেই দলতে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। মোহাম্মদ রিজওয়ানকে বোকা বানিয়ে স্ট্যাম্প উপড়ে ফেলেন তিনি। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফিরলেন ডানহাতি ব্যাটসম্যান।  

এর আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শুরু থেকেই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শিবির। ৪.৪ ওভারে মাত্র ১৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজ বাহিনী। দলীয় ৪০ রানের সময় অধিনায়ক রিয়াদও আউট হয়ে ফিরে যান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। প্রায় ২০ মাস পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের সুযোগ পেয়েছে। 

 

 

ইত্তেফাক/ইউবি