তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। তবে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে চিরচেনা রূপেই বাংলাদেশ।
শনিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে মাহমুদউল্লাহর দল পিছিয়ে আছে ১-০ তে। আজ জয়ের দেখা পেলে সিরিজে আসবে সমতা, না হয় এক ম্যাচ বাকি থাকতেই হারতে হবে সিরিজ।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টপ অর্ডারের ব্যাটাররা প্রতিদিনের মতো তা যেনো আজও ভুল প্রমাণ করেছে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটাররা রান করা ভুলেই গেছে।
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে প্রথম ম্যাচে একরান করা সাইফ হাসান আজও শূন্য রানেই প্যাভিলিওনের পথ ধরেন। তার কিছুক্ষণ পরই নাঈম শেখও দুই রানে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শিবির।
তাদের বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেন দলের হাল ধরার চেষ্টা করলেও আফিফ হোসেন বাজে শটের কারণে আউট হয়ে মাঠে ছাড়েন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান।
