ইত্তেফাক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ মহিলা এমপি শপথ নেবেন আজ বুধবার। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ৪৩টি, বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ৪টি, ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা ১টি আসন পেয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত ৮জন সংসদ সদস্য শপথ না নেওয়ায় আনুপাতিক হারে তাদের প্রাপ্য একটি সংরক্ষিত আসন খালি রয়েছে।
