বাংলাদেশ সংগীত একাডেমির আয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
বাংলাদেশ সংগীত একাডেমির কুয়েতের সভাপতি মানিক মোল্লা মানিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সংগীত একাডেমি কুয়েতের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের প্রতিযোগী ফাতেমাসহ সংগীত একাডেমির নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুটি ভাটির গান পরিবেশন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্টজন ফয়েজ কামাল, মূখাই আলী, সেলিম খান, মোহাম্মদ কামাল হোসেন, কুয়েত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহ, জুবেদ, আলাল আহম্মদ প্রমুখ।
