উপজেলা ও সংসদে ১০ ভাগ কোটা দাবি মুক্তিযোদ্ধাদের

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

উপজেলা পরিষদে ও জাতীয় সংসদে ১০ শতাংশ কোটা রাখাসহ ৫ দফা দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন স্মৃতি পরিষদ ও জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এসময় বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ড. আব্দুল ওয়াদুদ, পরিষদের সভাপতি জাকির হোসেন, ফাউন্ডেশনের সভাপতি জিকে বাবুল, গোলাম মোস্তফা, মিনহাজ উদ্দিন প্রমুখ।

 

 

০