যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে কুয়েতের সুবহান এরিয়ার বিএমসি সেনানিবাস সদর দফতর প্রাঙ্গণে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে কুয়েতস্থ মিলিটারি কন্টিনজেন্ট বাংলাদেশ। অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কুয়েতে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানের শুরুতে বিএমসির কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. আবদুল মজিদ স্বাগত বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন সশস্ত্র বাহিনী দিবসের, তাৎপর্য ও কুয়েত-বাংলাদেশর বন্ধুত্বপূর্ণ গৌরবময় ইতিহাসের উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। দিবসটিতে বিএমসির সদস্যদের কুচকাওয়াজ, শরীরচর্চা, ব্যান্ডপ্রদর্শনী আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।
পাশাপাশি অনুষ্ঠানে ১৯৭১ সালের সশস্ত্র বাহিনী ১৯৯১ সালের বিএমসির ক্রমধারার উপর নির্মিত একটি ভিডিও চিত্র-প্রদর্শন দেখানো হয়। এই দিনটিক স্মরণীয় করে রাখতে জন্য বিএমসি ম্যাগাজিন ২০২১ মোড়ক উন্মোচন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে কুয়েত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের, কর্মকর্তাগণ, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
