ক্রিকেটারদের প্রতি সমর্থন কমেনি বাংলাদেশিদের

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪:৫৬

বিশ্বকাপে ধরাশায়ীর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ হারের পর একটুও সমর্থন কমেনি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। 

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে একটি চার বা ছক্কা হলেই গ্যালারিতে দর্শকদের উল্লাসই বলে দেয় এদেশের মানুষ কতোটা ক্রিকেট পাগল। দল খারাপ খেললে কখনো কখনো মন খারাপ হলেও আবারো সেই প্রিয় টাইগারদের সমর্থন দিতে মাঠে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থনের একটুও কমতি রাখেনা। 

শেষ টি-টোয়েন্টিতে মাঠে প্রবেশ করা কয়েকজন ক্রিকেট ভক্তদের সঙ্গে কথা হলে তারা জানান,  নিজের দেশ, সমর্থন না করে যাবো কোথায়। তবে দল হারলেও আমরা চাই অন্তত লড়াই করে হারোক। 

মানিকগঞ্জ থেকে আসা পারভেজ নামে এক ভক্তের সরল উক্তি, বাংলাদেশ ক্রিকেটে এখন নতুন কোনো দল নয়, তাই এখন আর লড়াই না, জয় চাই। 

 

ইত্তেফাক/এসআই