দখলদারদের ঠেকাবে কে?

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

নদী দখল, খাল দখল, জমি দখল, জায়গা দখল, রাস্তা দখল—কোথায় নেই দখলবাজি? জোর যার মুল্লু­ুক তার। খাস জমি দখল নিয়ে গড়া হচ্ছে দোকানপাট, প্রতিষ্ঠান। হাঁটবেন ফুটপাত দিয়ে—বহু বছর আগে থেকে হয়ে আছে দখল। দখলদাররা সমানে করছে রাস্তা দখল। ঢাকা শহরে ফুটপাত আর রাস্তা দিয়ে জনগণ  হাঁটবে? আর হবে কি সেই সুযোগ? দখলবাজি যে আজ বড়োই বেশি, ওদের সঙ্গে পারে এমন কে আছে!  কেননা যাদের দায়দায়িত্ব রাস্তাঘাট আর ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ করার, তারা কোথায়? রাস্তা নির্মাণ শেষ হতেই তাকান না রাস্তার দিকে—দেখবেনই দেখবেন, দখলদাররা বসে থাকে শাকসবজি, মাছ-মাংস নিয়ে—কী নেই সেখানে? কেন তবে মার্কেট করার জায়গা-জমির দখলবাজি? রাস্তা দখল করে কোথায় না রাখা হয় ইট-বালুি-রড-পাথর। হায় রে দখলদারি! দখলদারদের ঠেকাবে কে?

লিয়াকত হোসেন খোকন, ঢাকা