সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩:৩৯

গণপরিবহনে ‌‘হাফ ভাড়া’ কার্যকর করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের রাস্তা অবরোধে এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, বাসে ‌‘হাফ ভাড়া’ বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নেমেছে।

তারা বলেন, হাফ পাসের দাবি নিয়ে আমরা কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই।

ইত্তেফাক/কেকে