একটা গ্লাস কখনো নিজ থেকে পড়ে যেতে পারে নাকি? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ইংল্যান্ডের একটি বার এ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি গ্লাস কেউ না ধরা সত্বেও নিজে থেকেই পড়ে গেছে।
ব্লু হাউস বারটি ইংল্যান্ডের সান্ডারল্যান্ডে অবস্থিত। ১৬৭ বছর পুরানো এই বারটি অনেকের কাছেই ভৌতিক জায়গা বলে মনে হয়। বারের মালিক ডার্লা অ্যান্ডারসন এর একটি সিসিটিভি ফুটেজ গত সপ্তাহে নিজের ফেইসবুক একাউন্টে শেয়ার করেছেন। বিষয়টা অনেকটা ভৌতিক। যার কারণে এর ব্যাখ্যা এখনো মিলছে না কারো কাছে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন গ্রাহক বসে আছেন। তার পাশের কাউন্টারেই একটি বিয়ার ভর্তি কাচের গ্লাস রাখা। কিছুক্ষণ পর অনেকটা রহস্যজনকভাবেই গ্লাসটি নিজে থেকেই পড়ে যায়। কাস্টমার তখন হকচকিয়ে নিজের জায়গা থেকে হুড়মুড় করে সরে যান। ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন গ্লাসটি নিজে থেকেই পড়ে গেছে। কিন্তু কোনো ধরাছোঁয়া ছাড়াই এমন হওয়া কি আদৌ সম্ভব?
এ বিষয়ে ডার্লা অ্যান্ডারসন বলেন, গ্লাসটি নিজে নিজে এভাবে পড়ে যাবে এমনটা কোনোভাবেই হওয়ার কথা না। বিষয়টি অদ্ভুত। এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই।
