বরিশাল অফিস
বরিশাল নগরীর রুপাতলীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে বরিশাল কুয়াকাটা সড়কের রুপাতলীতে মত্স্য অফিস ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত জাটকা সকালে বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মত্স্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বরিশাল সদর উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা সঞ্জিব সর্নামত জানান, দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ব্যাপারী পরিবহন, নিমজল পরিবহন ও ইসলাম পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাস থেকে এসব জাটকা জব্দ করা হয়।
