রাঙ্গামাটি প্রতিনিধি
শুভ মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতিবছরের ন্যায় রাঙ্গমাটির আনন্দ বিহারে মাঠে উত্সব ও আনন্দঘন পরিবেশে ৮৪তম ঐতিহ্যবাহী সার্বজনীন ব্যুহচক্র মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সার্বজনীন শুভ মাঘী পূর্ণিমা ও ব্যুহচক্র উদযাপন কমিটির উদ্যোগে দিনব্যাপী ব্যুহচক্র মেলা উদ্বোধন করেন আনন্দ বিহারের পরিচালনা কমিটির সভাপতি কাজল তালুকদার।
এসময় আনন্দ বিহারে অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো, সাধারণ সম্পাদক জয়াকর চাকমা, আনন্দ বিহারের ভিক্ষু সংঘসহ কমিটি সদস্য ও সদস্যাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যুহচক্র মেলা সবার জন্য উম্মুক্ত করে দিলে মেলায় অংশ নিতে শত শত ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ যোগ দিয়ে চক্রবাক বা প্যাঁচঘরকে দল বেঁধে ঘুরতে শুরু করে। এসময় পূর্ণার্থীদের পদচারণায় মুখর হয়ে পড়ে পুরো বিহার প্রাঙ্গণ।
০
