নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়লেন রাহুল

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১০:১১

ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়লেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশের হয়ে ৪০ টেস্টে ২ হাজার ৩২১ রানকরা  রাহুলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব।

বিসিবিআইর পক্ষ থেকে জানানো হয়, ‘বাম উরুর পেশীর ইনজুরিতে পড়েছেন রাহুল। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে এনসিএতে (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) পুনর্বাসনে  থাকবেন  তিনি।’

ইত্তেফাক/এমআর