দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩১২ জন। বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৯।
এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৬১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩৮ জন সুস্থ হয়েছেন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
