রাজধানীতে গাড়ির ধাক্কায় পাঠাওচালক নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩:২৭

রাজধানীর বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে গাড়ির ধাক্কা ইউসুফ মিয়া (২০) নামে এক পাঠাওচালক নিহত হয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের  (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে ইত্তেফাক অনলাইনকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বড়বাগ গ্রামের আনসার মিয়ার ছেলে ইউসুফ। উত্তরা-৯ এর ৭ নম্বর সড়কের ১০ নম্বর বাসায় আমাদের সঙ্গে থাকতো সে।

রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/কেএইচ/কেকে